বিয়ানীবাজারে প্রথম দিনই এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৪ পরিক্ষার্থী অনুপস্থিত

0
131

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে এসএসসি ও সমমান পরীক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আটটি পরীক্ষা কেন্দ্র ও পাঁচটি ভেন্যূতে প্রথমদিন ৪৪৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৪৪৩২জন পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন ৪৪জন।

সকাল ১০টা থেকে টানা দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা মহামারি ও বন্যার কারণে বিলম্বিত হয়ে পড়া এসএসসি ও সমমান পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত জুন মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সিলেটে দীর্ঘ মেয়াদি বন্যার কারণে এসএসসি পরীক্ষা পেছানো হয়েছিল।

উপজেলা মাধ্যমিক ‍শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রথম দিন ৩৮৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৮৪৪জন অনুপস্থিত ৩০ জন। দাখিল পরীক্ষায় ৪৯৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১২জন এবং ভোকেশনাল পরীক্ষায় ৭৫জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩জন উপস্থিত ছিলেন।


বিয়ানীবাজারে প্রথম দিনই এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৪ পরিক্ষার্থী অনুপস্থিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here