বড়লেখায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির ২০২২-২ ৪ সেশনের জন্য ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিল পুর্ব আলোচনা সভায় বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদের সভাপতিত্বে ও বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবের আহমদ,বুবার তল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শাকুর,গজবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্তাব আলী,দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশি রানী দাস,বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, চুকারপুন্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথারিয়া ছোটলিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ কুমার দত্ত,বি ও সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, পশ্চিম বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম,সুনাতুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল আহমদ,সাতারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম,কবিরা হাজী মখদ্দছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজি আব্দুর নূর খান,রাঙ্গাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন।

এছাড়াও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় কাউন্সিল অধিবেশনে ২০২২-২৪ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ সভাপতি, বুবারতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শাকুর খান সাধারণ সম্পাদক ও বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।


বড়লেখায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles