
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
সিলেট শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান,পঞ্চখণ্ডের ভূমিপুত্র অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে প্রথম জানাযা ও বিকাল ৩টা ৩০ মিনিটে জন্মস্থান ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদে ২য় জানাযা সম্পন্ন হয়। এতে অংশ নেন বিয়ানীবাজারের বিভিন্ন শ্রেণীপেশার শোকার্ত মানুষ।
দুপুর দেড়টার দিকে অধ্যাপক গোলাম কিবরিয়ার স্যারের মরদেহ নেওয়া হয় বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গনে। সেখানে হাজারো মানুষ শেষবারের মতো তাকে দেখতে এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করার জন্য ভিড় করেন।





