গুরুদাসপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

0
163

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ১৬০০ বস্তা সার মজুদ করার দায়ে সোবাহান ট্রেডার্স এর মালিক আব্দুস সোবহান নামে এক সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাহকারি কমিশনার (ভুমি) মেহেদী হাসান শাকিল ওই অভিযান পরিচালনা করেন। সার ব্যবসায়ী আব্দুস সোবাহানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ হারুনর রশিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়র রহমান এবং গুরুদাসপুর থানা পুলিশ।

জব্দকৃত সার পরবর্তীতে উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে প্রকৃত কৃষকের মাঝে বিক্রয় করা হবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান শাকিল জানান, সার মজুদের অভিযোগ পেয়ে শনিবার বিকেলে উপজেলার চাঁচকৈড় বাজারে সোবাহান ট্রেডার্স এ অভিযান চালানো হয়। এসময় নির্ধারিত পদ্ধতির বাহিরে অবৈধভাবে ১৬শ বস্তা সার মজুদ করার দায়ে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ৮ (১) ধারার অপরাধে ৮(২) ধারায় ১ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।


গুরুদাসপুরে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here