কালিয়ায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
114

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় কর্মরত সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। কালিয়া থানার মিলনায়তনে রোববার দুপুর ১২ টায় কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রনব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌরসভার মেয়র মো. ওয়াহিদুজ্জামান হীরা, সরকারি কালিয়া শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরি,বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইদ্রিস আলী ও শেখ নজরুল ইসলাম, পাঁচগ্রাম ইউপির চেয়ারম্যান মোঃ জহুরুল হক, হামিদপুর ইউপির চেয়ারম্যান পলি বেগম, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি অশোক কুমার ঘোষ প্রমূখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন, কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম। পুলিশ সুপার তার বক্তব্যে কালিয়াকে মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।


কালিয়ায় নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here