ভোলায় ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক ০১

বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০১ নং ওয়ার্ড হইতে ৫০(পঞ্চাশ) গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।
অদ্য ১৯-০৯-২০২২ তারিখ ১৩.২০ ঘটিকার সময় এসআই (নিঃ)/শংকর কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া, ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ পানবাজারের বকুল তলার মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন (৩৪), সাং- উত্তর চরনোয়াবাদ, ০৪নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাকে ৫০ (পঞ্চাশ) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।

ভোলায় ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আটক ০১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles