না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ১৭/৯/২০২২ বিকাল ০৫:৫০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন গকুল দাসেরবাগ পৃ্র্ব পাড়া টিনের চালা মসজিদ এলাকার আব্দুল হাই সাহেবের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়ার বাসা হইতে ৫০০ পিচ ইয়াবাসহ মোঃ রোমান ও রনি নামক দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) জনাব মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের সোনারগাঁও জোনের ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ ইমদাদুল ইসলাম তৌয়ব, এসআই সৈয়দ রুহুল আমিন, এসআই হরবিলাস রায় সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রেখেছেন। এ সংক্রান্তে বন্দর থানার মামলা নং- ৩১, তারিখ ১৮/৯/২০২২ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ১। মোঃ নোমান(৩২), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- ললাটি, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি গকুলদাসের বাগ, বন্দর, নারায়ণগঞ্জ, ২। মোঃ রনি (১৯), পিতা- মোঃ হাফিজুল হক, সাং- শ্রীরামপুর, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

না’গঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক ২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles