বাবার জানাজা শেষে এস এস সি পরীক্ষায় বসলেন নুশরাত।।

0
124

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

জীবনের সবচেয়ে বেদনাব্যঞ্জক শোকাহত পরিস্থিতির মধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থি নুশরাত জাহান সাথী।
নিজের ইচ্ছার বিরুদ্ধে আত্মীয় স্বজনের পীড়াপীড়িতে বাধ্য হয়ে গনিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে।
কেন্দ্রে এসেও বাবার শোকে বার বার জ্ঞান হারাচ্ছিল নুশরাত।

তার বাবা মোঃ জাহাঙ্গীর মিয়া গত কাল বুধবার ( ২১ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে খিলক্ষেত এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে রাতেই ঢাকা থেকে নুশরাতের বাবার মৃতদেহ তাঁর গ্রামের বাড়ী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নাছিরাকান্দা গ্রামে নিয়ে আসেন।

লাশ আসার পর স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নুশরাত বাবার মৃতদেহের সাথে সারারাত থেকে (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে নামাজে জানাজা শেষে এলাকার গোরস্থানে সমাহিত করে নুশরাত পরীক্ষা কেন্দ্রে যায়।

নুশরাতের বাবার মৃত্যুকালে বয়স হয়েছিলো ৫০ বছর। স্ত্রী ও ৩ মেয়ে, (ইশরাত জাহান সাথী, নুশরাত জাহাজ বিথী ও ফাহমিদা জাহান ঐশী) সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন


বাবার জানাজা শেষে এস এস সি পরীক্ষায় বসলেন নুশরাত।।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here