বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

0
127

সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:

যশোরের শার্শায় ১/১০/২২ ইং তারিখ (শনিবার) বাংলাদেশ প্রেসক্লাব, যশোর জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগের আহবায়ক জনাব কামরুজ্জামান জুয়েল। যশোর জেলা সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক আমিনুর রহমান, যশোর সদরের আহবায়ক রমজানুল ইসলাম পিন্টু, ঝিকরগাছা উপজেলার আহবায়ক প্রভাষক ইদ্রিস আলি, মনিরামপুর উপজেলা যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, চৌগাছা উপজেলা আহবায়ক শ্যামল দত্ত, শার্শা উপজেলার সদস্য সচিব নুর ইসলাম, বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংবাদিক আশরাফুজ্জামান বাবু, আফজাল হোসেন চাঁদ, ইমতিয়াজ আহমেদ শিপন, আমিরুল ইসলাম জীবন, শাহাবুদ্দিন মোড়ল, গোলাম মোস্তফা, আয়ুব হোসেন, সেলিম আহমেদ, জসিমউদদীন, সুজন মাহমুদ ইকরামুল হোসেন সহ আরও অনেক সাংবাদিক বৃন্দ। আগামী ২২ অক্টোবর সম্মেলন সামনে রেখে আলোচনা অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে সাংবাদিক মতিয়ার রহমানকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।


বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here