
কলমে-আফছানা আকন্দ (ঋতু)
খোলা আকাশে গ্রামীন পরিবেশে
আহ্ কি!শান্তির বসবাস–
ছোট ছোট ডোবা-পুকুর
চতুর্দিকে ঝোপ-ঝাড়,বৃক্ষ-লতায় ভরপুর।।
দেখতে খুবই চমৎকার গ্রাম-বাংলার
অনাবিল মনোরম দৃশ্যাবলী–
সবুজ-শ্যামলে ঘেরা গ্রামীন আবহাওয়া
স্নিগ্ধ মাটির গন্ধে মন আনন্দে
দু’চোখ জোড়ায় এ আকুল মনও প্রাণ।।
পাখির কিচিরমিচির শব্দে পাখ-পাখালিরা
উড়ে বেড়ায় অবিরত–
রাখালেরা গরু-বাছুর নিয়ে মাঠে পদার্পণ।।
কৃষাণিরা ধান ভানে ঢেঁকিতে হেলিয়া-ধুলিয়া
মোটা কাপড়,মোটা ভাত তাদের অভ্যাসে রপ্ত-
ধুলোবালি মাখা ছোট্ট শিশুরা মনের আনন্দে
নানারকম খেলাধুলায় মেতে উঠে।।
বৌছি-কুতকুত,গোল্লাছুট নানারকম গ্রাম্য খেলায়
তারা পরম তৃপ্তি খুঁজে পায়–
খালিপায়ে চলাফেরা সারাক্ষণ কাজে মনোযোগী
এরকম পরিবেশে নিজেকে নিয়োজিত রাখে তাদের মন।।













