নারায়ণগঞ্জের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরির ইন্টারভিউতে সভাপতির দুর্নীতি

বিশেষ প্রতিনিধি নারায়নগঞ্জ:

গত ০৮ অক্টোবর শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকুরির জন্য ইন্টারভিউ নেওয়া হয়,এতে অংশগ্রহণ করেন আবু বক্কর সিদ্দিক, সুমন ও(অজ্ঞাত) তিনজন।

সোনারগাঁও উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান এর উপস্থিতিতে ইন্টারভিউ নেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি সি আই পি বাবু অমল পোদ্দার ও সদস্যবৃন্দ।

ইন্টারভিউ নেওয়া শেষ হবার পর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান বলেন একই বিদ্যালয়ের সাবেক ছাত্র এইচ এস সি পাশ মোঃআবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন।
কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি তাকে নির্বাচিত না করে ইন্টারভিউয়ে ২য় স্থান হওয়া উন্মুক্ত থেকে অটো ৮ম শ্রেণি পাশ করা সুমনকে জোরপূর্বকভাবে নির্বাচিত ঘোষনা করতে গেলে উপস্থিত ব্যক্তিবর্গ দুর্নীতি বুঝতে পেরে উত্তেজিত হয়ে পড়েন।এমতাবস্থায় উপজেলা শিক্ষা অফিসার এই ফলাফল এবং নিয়োগ স্থগিত করে দেন।

কিন্তু কমিটির সভাপতি স্থগিত ফলাফল এমনকি প্রথম হওয়া আবেদনকারীকে বাদ দিয়ে জোরপূর্বকভাবে প্রধান শিক্ষকসহ কমিটির সবার উপর চাপ প্রয়োগ করে স্বাক্ষর নিয়ে সুমনকে তিনি নিজে নির্বাচিত ঘোষনা করেন।

এতে এলাকাবাসী এই ফলাফলের উপর ক্ষিপ্ত হলে জানা যায় আবেদনকারী সুমন এর আগেও পঞ্চমীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ইন্টারভিউ দিতে গিয়ে জাল সার্টিফিকেটের কারনে রিজেক্ট হয়।তারপর আবার কোনো না কোনো ভাবে তাকেই অস্থায়ীভাবে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়।

আবেদনকারী সুমনের বিরুদ্ধে আরো অভিযোগ উঠে আসে যে, সুমন এই চাকুরী চলাকালীন সময়ে বিদ্যালয়ের ৯ ম শ্রেণীর একটি মেয়েকে ইভটিজিং করার কারণে মেয়ের অভিভাবক প্রধান শিক্ষক বরাবর নালিশ করলে বিষয়টি জানাজানি না করে প্রধান শিক্ষক নিজেই সমাধান করে দেন এমনকি এই বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির কেউ কোনোভাবে অবগত ছিলেন না।

এ বিষয়ে বিস্তারিত জানতে গেলে সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান এর আগেও সুৃমনের বিরুদ্ধে চেয়ার চুরির বিচার করেন তিনি। তখনকার সময় ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন চেয়ারম্যান।

এলাকাবাসী এটাই বলছেন যে আবেদনকারী অতীতে এতো খারাপ ঘটনা উল্লেখ হবার পরও এমনকি নিয়োগ ইন্টারভিউয়ে রিজেক্ট হওয়া সুমনকে কেনও সভাপতি অফিস সহায়ক নির্বাচিত ঘোষনা করলেন। তারা বলছেন যে শিক্ষা পতিষ্ঠানে শিক্ষার মূল্য দেওয়া হয়না এটা ম্যানেজিং কমিটির সভাপতির দুর্নীতি এবং তারা এই ফলাফল মেনে নিতে অনিচ্ছুক।


নারায়ণগঞ্জের সোনারগাঁও মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরির ইন্টারভিউতে সভাপতির দুর্নীতি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles