মাদারীপুরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

0
96

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে ৪ বছরের শিশু ধর্ষক ফারুক মোল্লা(৩২)এর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। শুক্রবার বিকেলে ডাসার ইউনিয়নের আইসার বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

সরেজমিন ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, মাদারীপুরের ডাসার উপজেলার পূর্বদর্শনা গ্রামের ৪ বছরে শিশুকে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে গত ৮ ই অক্টোবর ধর্ষন করেন একই এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা আমজাদ মোল্লার বখাটে ছেলে ফারুক মোল্লা। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ ১১ই অক্টোবর অভিযান চালিয়ে ধর্ষক ফারুক মোল্লাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। শুক্রবার বিকেলে ভাঙ্গাব্রীজ টু শশিকর হাইওয়ে সড়কের আইসার বাজার বাসস্টান্ডে প্রায় পাঁচ শতাধীক এলাকাবাসী ধর্ষক ফারুক মোল্লার ফাঁসির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা পান্না হাওলাদার, সামচু হাওলাদার, পানজু সরদার, মুকুল মাতুব্বর, মুকুল মোল্লাও জামাল সরদারসহ একাধীক লোক ফাঁসির দাবিতে বক্তব্যে বলেন, এলাকার কিছু প্রভাবশালী মহল হামজাল মোল্লা, মিমজাল মোল্লা, মালেক মোল্লা, নয়ন মোল্লাসহ একাধীক ব্যক্তি ধর্ষকের কাজ থেকে মোটা অংকের টাকা খেয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেস্টা করেন এবং ধর্ষনের মামলা তোলার জন্য ধর্ষিতার পরিবারকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা এ নড়পিচাসের ফাঁসি দাবি করছি।


মাদারীপুরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here