ভোলার লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি এলিন আটক

0
101

জসিম মাতাব্বর,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে গাঁজাসহ আসাদুল ইসলাম এলিন (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লালমোহন থানা সংলগ্ন প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১শত গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক আসাদুল ইসলাম এলিন পৌরসভা ৯নং ওয়ার্ডের মোতাহার উদ্দিন সড়কের মোঃ কামরুল ইসলাম মাস্টারের ছেলে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লালমোহন থানার মামলা নং-২৪, ১৮ অক্টোবর।


ভোলার লালমোহনে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি এলিন আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here