কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ওযু খানা স্থাপন প্রকল্প অনুষ্ঠিত।

0
87

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

সামাজিক সংগঠন কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে কুষ্টিয়া জেলার কুমারখালীর বিভিন্ন স্থানে তিনটি ওযুখানা স্থাপন করা হয়। মানবতার কল্যাণে কর্মরত এ সামাজিক সংগঠনটির উদ্যোগে খয়েরচারা মাঠপাড়া আল হেরা মাদ্রাসায় ২ টি ও বড়ুরিয়া মাদ্রাসা মসজিদে ১ টি ওযু খানা স্থাপন করা হয়।

সংগঠন এর চেয়ারম্যান মু. ইমরান হোসেনের সার্বিক তও্বাবধায়নে ও সাধারন সম্পাদক আলী হাসান সাদ্দামের পরামর্শে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মিজানুর রহমান রতন, নির্বাহী সদস্য সামছুজ্জামান জুয়েল, আল শাহরিয়ার রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে আপনাদের প্রিয় সংগঠন কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশন। আপনাদের দোয়া ও সহযোগিতায় এ সংগঠন সমাজ উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।


কুমারখালী ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ওযু খানা স্থাপন প্রকল্প অনুষ্ঠিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here