ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; আটক ০১

0
124

বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা হইতে ৭০ (সত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ।

অদ্য ২৩-১০-২০২২ তারিখ ১৯.৩৫ ঘটিকার সময় এসআই (নিঃ)/শংকর কুমার ঘোষ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কলঘাট টু ডোমপট্টি সড়কের ভদ্রবাড়ির মোড়ে জুম এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী দুর্জয় চন্দ্র দে (৪৮), সাং- পাখির পোল, ০১নং ওয়ার্ড, (কাচিয়া কলোনী), ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাকে ৭০ (সত্তর) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।


ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; আটক ০১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here