
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং লক্ষ্মীপুর জেলাতেও বেশ মারাত্মক ভাবে আঘাত আনতে পাড়ে। এ বিষয়ে ফ্রেস ব্রিফিং করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
ব্রিফিং এ লক্ষ্মীপুরের জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ বলেন লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় ১৮৫টি আশ্রয় কেন্দ্র ও ৬৬টি মেডিকেল টিম প্রস্থত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন আহম্মদ কবির,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন। সভায় বলা হয় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ৩থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছাসে জেলার নিম্ন ও উপকূলীয় অঞ্চল প্লাবিত হতে পাড়ে। সভায় আরও বলা হয় ঘূর্ণিঝড় মোকাবিলায় রায়পুর, কমলনগর,রামগতি, রামগঞ্জ উপজেলা প্রশাসন প্রস্থত রয়েছে।












