কুষ্টিয়া ভেড়ামারা সরকারি‌ পাইলট মডেল হাই স্কুলে ইউএনও‌ দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা

0
138

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাইস্কুলে আজ মঙ্গলবার বেলা ১১:০০ টার‌ সময় ভেড়ামারা উপজেলার বিদায়ী ইউএনও দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে ভেড়ামারা সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জব্বার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ইউএনও দীনেশ সরকারের সহধর্মিনী প্রার্থনা সরকার,ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান, সহকারী শিক্ষক আজবাহার আলী, যুথিকা রানী, জেসমিন আরা, শাহনুর হোসেন, রুহুল আমিন, হাফেজ মোঃ আবুল কাশেম সহ শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।‌সেই সাথে শিক্ষক মন্ডলীর‌ পক্ষ থেকে ফুলের তোড়া উপহার দেয়া হয়।
উল্লেখ্য ভেড়ামারা উপজেলায় সুনামের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় ইউএনও দীনেশ সরকার বগুড়া জেলার এডিসি‌ হিসেবে পদায়ন লাভ করেছেন। পদাধিকার বলে তিনি অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।‌তার বিদায় উপলক্ষে বিদ্যালয়‌ কর্তৃপক্ষ এই বিদায় সম্ভর্ধনার আয়োজন করে।


কুষ্টিয়া ভেড়ামারা সরকারি‌ পাইলট মডেল হাই স্কুলে ইউএনও‌ দীনেশ সরকারের বিদায় সংবর্ধনা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here