লোহাগড়ায় দলবেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষন আটক -২

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের কামঠানা গ্রামের ৮ম শ্রেনীর এক স্কুল ছাত্রী দলবদ্ধভাবে ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে।

ধর্ষনের শিকার ওই স্কুল ছাত্রী কে গুরুতর অসুস্থ্য ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। পরর্বীতে তার অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী কামঠানা গ্রামের নিজাম শেখের মেয়ে গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ছোট ভাইকে পাশে চাচার বাড়ীতে আনতে যায়। এ সময় পাশ্ববর্তী বেলটিয়া গ্রামের সাফায়েত মোল্যার ছেলে বখাটে রিফাত মোল্যা (১৮) এবং কোবাদ মোল্যার ছেলে হাবিবুর রহমান (১৬) ওই মেয়েকে ঝাপটিয়ে ধরে মুখ বেধে মধুমতি নদীর পাড়ে হ্যাভেন পার্কের ভিতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় মেয়েটি বাড়ীতে ফিরে না আসায় তার মা লোকজন নিয়ে খোঁজা খুঁজি করতে থাকে। এক পর্যায়ে দেখতে পায় হ্যাভেন পার্কের ভিতরে দুটি ছেলে তার মেয়েকে ধর্ষণ করছে। এই অবস্থায় এক জন ধর্ষককে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে অপরজন পালিয়ে যায়। পরবর্তীতে পালিয়ে যাওয়া অপরজনকে সকালে লোহাগড়া থানা পুলিশ আটক করে।

লোহাগড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খালিদ সাইফুল্লাহ জানান, মেয়েটিকে রাতেই প্রাথমিক চিকিৎসা দিয়ে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার (তদন্ত কর্মকর্তা) মিজানুর রহমান ধর্ষণের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।


লোহাগড়ায় দলবেঁধে স্কুল ছাত্রীকে ধর্ষন আটক -২

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles