
মোঃ শাহান শাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
০২ নভেম্বর ২০২২, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক বোদা উপজেলার সাকোয়া বাজার ও তিন মাইল এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে ০৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। জনস্বার্থে উপস্থিত ব্যবসায়ীদের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে চিনি সয়াবিন তেল ও পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়ভাউচার প্রদর্শন, মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি না করা ও দ্রব্যমূল্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি থেকে বিরত জন্য অনুরোধ করা হয়।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে। বলে জানায় ভোক্তা অধিকার অধিদপ্তর পঞ্চগড়।





