মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ।

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মা আকলিমা আক্তার পুকুরে যান মাছ পরিষ্কার করতে। এর ফাঁকে মায়ের অগোচরে পিছু নেন ২ বছর বয়সী শিশু আরিফ হোসেন। ফিরে এসে শিশু পুত্রকে এদিক সেদিক খুঁজতে থাকেন মা। অনেক খোঁজাখুজির পর পুকুরে মিললো আরিফের নিথর দেহ। চট্টগ্রামের মিরসরাইয়ে এইভাবে বসতবাড়ির পুকুরে ডুবে মারা গিয়েছেন আরিফ হোসেন নামে ২ বছর বয়সী এক শিশু।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ১৩ নম্বর মায়ানি ইউনিয়নের সৈদালী গ্রামের নুরুল হক ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার ১৬ নম্বর সাহেরখালির ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালির কোরবানআলী মুনশি বাড়ির আনোয়ার হোসেনের ছেলে। দুর্ঘটনার সময় সে তার নানার বাড়িতে ছিলো।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড মেম্বার ইয়াছিন উল্লাহ বলেন, শিশুটির মা আকলিমা সকাল ১১টার দিকে পুকুর ঘাটে মাছ ধৌত করতে গেলে মায়ের অগোচরে পুকুরে পড়ে যায় সে। পরে ঘন্টার পর ঘন্টা খোঁজ করে কোথাও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে পুকুরের পানিতে ভেসে উঠে শিশু আরিফ হোসেনের লাশ। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মিরসরাইয়ে পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles