
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া পৌরসভার পারসাতরা গ্ৰামের বসতভিটা থেকে ভাই, ভাইকে উচ্ছেদ করলো। অভিযোগ সূত্রে জানা যায় আজ ১১ নভেম্বর ২০২২ তারিখ ভোর ৫ টায় পারসাতরা গ্ৰামের মৃত্যু অহেদ শেখের ছেলে তোরাপ শেখের বসত বাড়ি তার ই আপন ভাই আতোর শেখ,আরোব শেখ, ও আরোব শেখের ছেলে সামিউল শেখ,এক ই গ্ৰামের শওকত সরদার, এবং সৈয়দ মনি সহ ১০/১২ জন দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে বসত ভিটা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ঘরের মধ্যে রাখা প্রায় ৪ লাখ টাকার মালামাল লইয়া যায়। এ ঘটনায় তোরাপ শেখের স্ত্রী ও ছেলে সাগর এর সাথে কথা হলে তারা বলেন উল্লেখিত লোকজন আমাদের বসত বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে এবং ৪ লাখ টাকার মালামাল নিয়ে গিয়েছে। দুর্বৃত্তরা মহামান্য আদালতের আদেশ ১৪৪ ধারা কে তোয়াক্কা না করে এই নেককারজনক ঘটনাটি ঘটিয়েছে। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযুক্ত আরোব শেখ ও আতোর শেখ এর বাড়িতে গিয়ে তাদের কে পাওয়া যায় নাই, এমন কি তাদের মোবাইল ফোন নাম্বার টি ও পাওয়া যায় নাই। এ ঘটনায় লোহাগড়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন, এখন ও পর্যন্ত অভিযোগ পাইনাই পেলে আইনগত ব্যবস্থা নিবো





