কটুখালিরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন করেছেন সাংসদ নাহিদ

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

কটুখালিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

৯ নভেম্বর বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয় । অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি এনায়েত আলী মেম্বার এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এম.পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান,সাবেক বীর মুক্তিযোদ্ধা এম এ আব্দুল কাদের,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল,সহ-সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,যুগ্ম সম্পাদক ও বিয়ানীবাজার পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র আব্দুস শুকুর,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জামাল হোসেন,মেম্বার নজমুল হক,যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল লতিফ লাভলু,কটুখালিরপার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জলিল আহমদ এলাকার মুরব্বিয়ান সহ মুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সামাজিক,সাংস্কৃতিক, সাংবাদিক, সাহিত্যিক,শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।


কটুখালিরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্ভোধন করেছেন সাংসদ নাহিদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles