তেঁতুলিয়া শালবাহান রোড ধারাগোছ থেকে ধান এর বোঝা চুরি

মোঃ শাহানশাহ সোহান,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

আজ ১৩ নভেম্বর রাত ৮.৩৪ তেঁতুলিয়া শালবাহান রোড,ধারাগোছ গ্রামে ডাহুক নদী যাওয়ার রাস্তায় কিছু ধানের বোঝা পরে থাকতে দেখে সেই গ্রামের স্থানীয়রা । তার পর রাস্তার পাশের জমির কৃষকদের খবর দেই ।কৃষকরা আসে নিজ নিজ জমির ধানের বোঝা ঠিক আছে কিনা তা যাচাই করতে শুরু করে । কিছু ক্ষন পর রাস্তার পাশের ধান চাষ করা । ভুক্তভোগী মো: ফুলমিয়া নামের এক কৃষক বলেন তার জমি থেকে প্রায় ২৩টি ধান এর বোঝা চুরির হয়েছে।

ভুক্তভোগী মো: ফুলমিয়া আরো বলেন আমি আজ সকাল থেকে ধান কাটার পর ধান বোঝা বাঁধতে থাকি । বোঝা বাঁধতে বাঁধতে রাত হয়ে যায় তাই কিছু বোঝা বাঁধার পর আর বাকি সবার মত জমিতে ধানের বোঝা শুকাইতে দেই । আমি আর বাকিদেরচে বড় করে বোঝা বাধছি আমার ২৩টা বোঝা তে প্রায় ৩মন ধান হয়তো । তিনি আরো বলেন আমরা কৃষকরা এত কষ্ট করে চাষ করার পর ফসল ঘরে না তুলতে পারি তাহলে আমার খাবো কি ? আমাদের এক মাত্র আয় কৃষি জমি দিয়ে সেই ফসল ঘরে না তুলতে পারলে আমাদের না খেয়ে মারা যেতে হবে ।

অন্য দিকে আর এক ভুক্তভোগী মো:রিপন বলেন আমার জমিথেকে প্রায় ১৩ টা ধানের বোঝা চুরি হয়েছে । জা থেকে পারাই ১মন ধান হয়তো । তিনি আরো বলেন এইভাবে চুরির ঘটনা ঘটতে থাকলে আমাদেরকে কৃষি জমিতে পাহারা দেওয়া ছাড়া আর কোন উপায় নেই ।

স্থানীয়রা বলেন এর আগে ও এমন অনেক চুরির ঘটনা ঘটেছে । স্থানীয় এলাকাবাসী বলেন এভাবে চুরির ঘটনা দিন দিন যেন বেরিয়ে যাচ্ছে ধারাগোছ গ্রামে । নেই মেম্বার,চেয়ারম্যান বা প্রশাসনের দৃষ্টি । তাই তাদের দৃষ্টি আকর্ষণ করছি ।


তেঁতুলিয়া শালবাহান রোড ধারাগোছ থেকে ধান এর বোঝা চুরি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles