
আব্দুর রহীম হাজারী,ব্রাহ্মণবাড়িয়া সদর প্রতিনিধি:
আজ সেই ১৪ই নভেম্বর শ্রদ্ধাভাজন রাহবারকে হারানোর ৮ বছর হয়ে গেল। নাজিমে তালিমাত আল্লামা রহমতুল্লাহ সাহেব রহঃ এর জীবনী
নামঃ আল্লামা রহমতুল্লাহ সাহেব রহঃ পিতা ও মাতাঃ পিতার নাম মরহুম আলী আহমেদ ও মাতার নাম আরজুদা খাতুন । জন্মঃ আল্লামা রহমতুল্লাহ সাহেব রহঃ ১৯৫৬ সালে ১২ মার্চ ব্রাহ্মণবাড়ীয়া জেলাস্হ সদর থানাধীন সুলতানপুর ইউনিয়ন -এর জাঙ্গাল / মাদানীনগর গ্রামে জন্মগ্রহণ করেন ।
শিক্ষা জীবনঃ পার্শ্ববর্তী গ্রামে উরশীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা লাভের পর ১৯৭৪ সালে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ায় , ১৯৭৬ সালে ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকায় , ১৯৭৮ সালে পটিয়া মাদ্রাসা চট্টগ্রামে ও ১৯৮০ সালে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে সর্বোচ্চ সনদ নিয়ে ১৯৮২ সালে নিজ দেশে ফিরেন ।
কর্ম জীবনঃ ১৯৮৩ সালে প্রথমে চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘীর নারায়ণকরা মাদ্রাসা কুমিল্লা-এ শিক্ষক হিসেবে যোগদান করেন । ১৯৮৬ সালে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়ীয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন । ১৯৯৫ সালে জামিয়ার নাজিমে তালিমাত এর দায়িত্ব পান । মৃত্যুর আগপর্যন্ত দীর্ঘ ২০ বছর জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার নাজিমে তালিমাত হিসাবে দায়িত্বরত ছিলেন । ১৯৯৫ ইং সালে নিজ গ্রামে মাদানী এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন । তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ইসলাহুল মুসলিমীন পরিষদের জেলা সভাপতি ছিলেন ।তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর দক্ষিণাঞ্চল ওলামা ঐক্য পরিষদে প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছিলেন, রামরাইল সুলতানপুর ও মাছিহাতা ইউনিয়ন সম্মিলিত ইসলামি সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বায়তুস সালাম জামে মসজিদ মেড্ডা -এর ২৮ বছর ইমাম ও খতিব ছিলেন ।
মাওলানা রহমতুল্লাহ সাহেব রহঃ ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়ীয়া সদর থানাধীন মুহাম্মদপুর গ্রামের মরহুম আব্দুল করিম মোল্লা সাহেবের মেয়েকে বিয়ে করেন । তিনি ১ ছেলে ও ৯ মেয়ের জনক ছিলেন ।
ইন্তেকালঃ মাওলানা রহমতুল্লাহ সাহেব রহঃ ১৪/১১/২০১৪ ইং রোজ শনিবার রাত্র ৬ টা ৩০ মিনিটে ঢাকা তেজগাঁও রেলওয়ে স্টেশন মাদ্রাসায় ইন্তেকাল করেন , ইন্নালিল্লাহ…. রাজিউন । মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে সহ বহু গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
জানাযাঃ ১৫/১১/২০১৪ ইং রবিবার দুপুর ২টা ৩০ মিনিট জেলা ঈদগাহ ময়দানে নামাজে জানাযা অনুষ্ঠিত হয় । জানাযার ইমামতি করেন , তার একমাত্র ছেলে হাফেজ মাওলানা তৈয়্যবুল্লাহ । জানাযার শেষে তাকে তার প্রতিষ্ঠিত মাদানী এতিমখানার দক্ষিণ পার্শ্বে দাফন করা হয় । 😭😭😭আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। আমীন ছুম্মা আমীন।













