মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত নুর আলমের মৃত্যু এলাকায় ক্ষোভ।

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মিরসরাই ধুম ইউনিয়নের মধ্য মোবারকঘোনার হাজী সুলতান আহমদ বাড়ীর মরহুম গনি আহমদের মেঝ পুত্র মাইক্রোচালক নুর আলম নোমান গত ১৫/১৬ দিন পূর্বে দুই পক্ষের কথা-কাটাকাটির জেরে গোলকেরহাটস্থ হৃদয় হার্ডওয়ার মালিক মোরশেদ আহমেদ এর বর্বর হামলায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে লাইফসাপোটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২০ ই নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। নোমানের বড় ছেলে এবার মেহেরুননেছা ফয়েজ উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। নুর আলম নোমানের মৃত্যুে এলাকায় শোকের ছায়া নেমে আছে। আজ বাদ এশা স্থানীয় মিনাবাজার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এলাকার মানুষ অবিলম্বে খুনি মোর্শেদসহ খুনিদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।


মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় আহত নুর আলমের মৃত্যু এলাকায় ক্ষোভ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles