কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের গণজোয়ার

0
123

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারে হাজারো আর্জেন্টিনার সমর্থকদের মিলনমেলা ২১.১১.২০২২ ইং রোজ সোমবার কক্সবাজার শহরে এই আয়োজন হয়। এই সময় জেলার নানান জায়গা থেকে যোগদান করে আর্জেন্টিনার সমর্থকরা।

এই মিলনমেলার প্রথম উদ্যোগ দাতা কক্সবাজার শহরের আবু বকর ছিদ্দিক খোকন নামে এক সম্মানিত আর্জেন্টিনার সমর্থক এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার আওতাধীন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, সাংবাদিক আহসান সুমন, রাজাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ অসংখ্য মান্যগণ্য মানুষ এই সময় এই মিলনমেলায় যোগদান করেন।

এই সময় চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি আমরা মেসির খেলাতে মুগ্ধ এবং আরোও বলেন বাংলাদেশের বর্তমানে ভাইরাল হিরো আলমের যত সমর্থক আছে নেইমারেরও তত সমর্থক নাই।

হাজারো আর্জেন্টিনার সমর্থকরা কক্সবাজার শহর সহ কক্সবাজার সমুদ্র সৈকতে বিশাল শোডাউন করেন, এই সময় দলে দলে যোগদান করেন এবং পোরা কক্সবাজার শহর মুখরিত ছিলেন আর্জেন্টিনা ও মেসির নানান স্লোগান নিয়ে। অনেক ব্রাজিল সমর্থকদের অভিযোগ আর্জেন্টিনার সমর্থকরা রোহিঙ্গা এনেছে এই শোডাউনে তবে এই ব্যাপারে সাংবাদিক আহসান সুমন বলেন এগুলো ব্রাজিল সমর্থকরা মিথ্যা পায়তারা করতেছে কারণ তারা এই শোডাউন দেখে তাদের প্রচন্ড পরিমাণ হিংসা হচ্ছে। এক সূত্র মতে জানা গেছে আসলে এখানে কোন ধরণের রোহিঙ্গা ছিল না যারা এই শোডাউনে যোগদান করেছে তারা সবাই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি।


কক্সবাজারে আর্জেন্টিনার সমর্থকদের গণজোয়ার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here