বগুড়া শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ৷

মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে গাড়ীদহ ইউনিয়নের গলায় ফাঁস দিয়ে আব্দুল মোমিন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। আজ শনিবার ( ৩ জুলাই) সকালে গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামে এ ঘটনা ঘটে।  মা মোছাঃ মর্জিনা  খাতুন জানান, আব্দুল মোমিন মানষিক রোগে আক্রান্ত ছিল। সকাল ৭টার দিকে সে ঘরের ভিতরে যায়।এরপর ৮টার দিকে তাকে ডাকলে তার কোন সাড়া শব্দ পায়না। তখন ঘরে গিয়ে দেখি ঘরের বাঁশের তীরের  সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায়  ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তখন এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। এলাকাবাসী এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ শহিদুল ইসলাম জানান, আমি ও এসআই মোঃ সাইফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল করে কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।


বগুড়া শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ৷

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here