চলছে রাজশাহীতে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

বিশেষ প্রতিনিধি রাজশাহী:

বেঁধে দেওয়া সময়ের মধ্যে ১০ দফা দাবি পূরণ না হওয়ায় রাজশাহীতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। বৃহস্পতিবার রাজশাহী থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি। শুক্রবারও বাস ছেড়ে যায়নি। বাইরের কোনো বাসও রাজশাহীতে প্রবেশ করেনি। ঢাকাগামী বাসগুলোও বন্ধ আছে। ধর্মঘটের কারণে বাস বন্ধ থাকায় সকাল থেকে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস না চলায় অটোরিকশা বা ছোট বাহনে মানুষ গন্তব্যে যাচ্ছেন। এজন্য তাদের বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে। এছাড়া চাপ বেড়েছে ট্রেনে।
সকাল থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে মহানগরের শিরোইল, ভদ্রা ও রেলগেট বাস টার্মিনালে আসেন যাত্রীরা। কিন্তু বাস না পেয়ে কেউ বিকল্প যানবাহন কেউ বা বাড়ি ফিরে যাচ্ছেন। অনেককে আবার রাজশাহী রেলস্টেশনে ভিড় করতে দেখা যাচ্ছে। পরিবহন ধর্মঘটের কারণে সকাল থেকেই ভোগান্তি পোহাচ্ছেন রাজশাহীর আন্তঃজেলা রুটের যাত্রীরাও। সিএনজি, হিউম্যান হলার, মাইক্রোবাসসহ বিভিন্ন বিকল্প যানবাহনে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীরা জরুরি প্রয়োজনে নিজ গন্তব্যে রওয়ানা দিচ্ছেন।
পরিবার নিয়ে রাস্তায় গাড়ির খোঁজ করছেন নওগাঁ থেকে আসা শিশির আলী। তিনি বলেন, নওগাঁ থেকে রাজশাহী আসতে সময় লেগেছে পাঁচ ঘণ্টা। খরচ হয়েছে ৫০০ টাকা। যেখানে স্বাভাবিক দিন লাগে ২০০ টাকা। এখন ঢাকা যেতে কত টাকা লাগবে বুঝতেছি না। তিনি বলেন, ‘আমি গরীব মানুষ। চাকরিতে যোগ দিতেই হবে।’
ধর্মঘটের ফলে চাপ বেড়েছে ট্রেনে। তাই বিভিন্ন রুটের ট্রেনের টিকিট এরইমধ্যে শেষ হয়ে গেছে। টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়েই রওয়ানা দিচ্ছেন। এছাড়া রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যেসব ট্রেন আসছে ও যাচ্ছে তাতে অতিরিক্ত যাত্রী চাপ লক্ষ্য করা গেছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, ‘আমাদের অনেক দিনের দাবি ছিল এটি। আমরা নির্ধারিত সময় বেঁধে দিয়েছিলাম। তবে আমাদের কোনো আশ্বাস না দেওয়ায় আমার স্বেচ্ছায় কর্মবিরতিতে গেছি।’

চলছে রাজশাহীতে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles