মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ

0
114

বিশেষ প্রতিনিধি মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, পুলিশের উপর হামলা, মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও গাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শ্রীনগর থানা পুলিশের ২ সদস্য আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, ওই এলাকায় বিএনপির নেতা কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়, একটি মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে এবং গাড়ি ভাংচুর শুরু করে। এসময় শ্রীনগর থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিএনপির নেতা কর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে শ্রীনগর থানার এসআই সাইফুল ইসলাম ও আরেক পুলিশ সদস্য আহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে পৌঁছার আগেই মোটরসাইকেলটি পুড়ে যায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলার প্রস্তুতি চলছে।


মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের উপর হামলার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here