জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা

কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর উদ্যোগে, পটুয়াখালী সরকারি কলেজের এমদাদ আলী ছাত্রীনিবাস এর হলরুমে শিক্ষার্থীদের নিয়ে জরায়ুমুখে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রচার পত্র বিতরণ ও জরায়ুমুখে ক্যান্সার থেকে সর্তক থাকার জন্য শিক্ষার্থীদের মাঝে সচেতনতা মূলক আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পটুয়াখালী সরকারি কলেজ এর এমদাদ আলী ছাত্রীনিবাসের সুপারেনটেনডেন্ট রুমা বেগম, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর স্থানীয় প্রতিনিধি ও ডাঃ জায়েদা আক্তার।

উপস্থিত শিক্ষার্থীদের মাঝে জরায়ুমুখের ক্যান্সারের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ডাঃ জায়েদা আক্তার এবং ভ্যাকসিন সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনসেপ্টা প্রতিনিধি সুশান্ত পোদ্দার

এ ছাড়াও সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশদ আলোচনা করেন হল সুপারেনটেন্ড রুমা বেগম। বক্তব্য রাখেন ইয়ুথ পাওয়ার পটুয়াখালী এর সভাপতি কেএম. জাহিদ হোসেন
এসময় কেএম. জাহিদ বলেন,জরায়ু ক্যান্সার এখনো আমাদের দেশের নারীদের ক্যান্সার জনিত মৃত্যুর অন্যতম কারণ। প্রতি পাঁচজন নারীর ক্যান্সার রোগীর একজন জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত। সাধারণত ৩০ থেকে ৬০ বছর বয়সীরা এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে ৪০-৪৫ বছর বয়সীরা বেশি আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় প্রতিরোধ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

হল সুপারেনটেন্ড রুমা বেগম বলেন, ক্যান্সার প্রতিরোধে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। বাল্যবিবাহ জরায়ুমুখ ক্যান্সারে ঝুঁকি বৃদ্ধি করে।


জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles