ট্রেনের ধাক্কায় কুমিল্লায় অটোরিকশার তিন যাত্রী নিহত

0
126

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার নোয়াখালী-লাকসাম রেললাইনের কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার তুগুরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল আলিম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, সকাল সাড়ে ৯টার দিকে লাকসাম অভিমুখী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সাথে ওই অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ঘটনাস্থলে তিন যাত্রী নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে নিহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে পারব।


ট্রেনের ধাক্কায় কুমিল্লায় অটোরিকশার তিন যাত্রী নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here