সাতক্ষীরার কালিগঞ্জে ড বদিউল আলম মজুমদারের সাথে সুজন ও স্থানীয় সুশীল সমাজে নেতৃবৃন্দের মতবিনিময় সভা

0
144

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনো দরিদ্র থাকতে পারে না, এই শ্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় কালীগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবে এস ডিজিএস লক্ষণসমূহ অর্জন ও এস ডিজি উপজেলা গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজন উপজেলা শাখা কমিটির সদস্য সাঈদ মেহেদী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দি হ্যাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর ও সুশাসনের জন্য নাগরিক সুজন এর সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, সুজন কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় মতবিনিয়ে সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সুজন কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজনের উপজেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম ,রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ কে এম জাফরুল আলম বাবু, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ও সুজন উপজেলা শাখার সহ-সভাপতি ইলাদেবী মল্লিক, সহ-সভাপতি সাংবাদিক শেখ আনোয়ার হোসেন ,সুজনের সদস্য আশেক মেহেদী, লাইলী পারভীন, অ্যাডভোকেট হাবিব ফেরদৌস শিমুল, মাওলানা আশরাফুল ইসলাম আজিজ ,দি হাঙ্গার প্রজেক্ট কালীগঞ্জের সমন্বয়কারী রাসেল মাহমুদ প্রমুখ।

দি হাঙ্গার প্রজেক্ট কান্ট্রি ডিরেক্টর ও সুজনের সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে কালিগঞ্জ সুজন, উপজেলা পরিষদ ও ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মানীয় উত্তরীয় প্রদান করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের সকলকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীতে সুন্দর দেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে হলে এক্ষেত্রে তরুণ যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন আমাদের স্থানীয় সমস্যা সমাধানে আন্তরিক হতে হবে, বিশেষ করে জলবায়ু, পরিবেশ, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সকলকে নিয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন আমাদের মনে রাখতে হবে গান্ধী বলেছিলেন আগুনের বদলে আগুন হলে ছাই হয়ে যাবে ,ও চোখের বদলে চোখ এটা হলে সকলে অন্ধ হয়ে যাব, আমরা জ্বলন্ত বারুদ নিয়ে খেলতে চাই না, আমরা খুদা দারিদ্র বৈষম্য দূর করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই‌। সভায় জন প্রতিনিধি সাংবাদিক নিয়োগ গ্রুপ ও সুজনের সদস্যরা উপস্থিত ছিলেন।


সাতক্ষীরার কালিগঞ্জে ড বদিউল আলম মজুমদারের সাথে সুজন ও স্থানীয় সুশীল সমাজে নেতৃবৃন্দের মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here