
নুরুজ্জামান আহম্মেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
১৯৭১ সালে ৬ ডিসেম্বর লালমনিরহাট জেলা হানাদার মুক্ত হয়। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের স্মৃতিচরনের মধ্য দিয়ে লালমনিরহাট মুক্ত দিবস উদ্যাপিত হয়।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ মিলনায়তানে অনুষ্ঠিত আলোচনা ও স্মৃতিচরন সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার সাইফুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাড. সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করেন বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকার্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।













