কোম্পানীগঞ্জে ফেদারগাঁও ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

0
366

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের ফেদারগাঁও সোস্যাল ওয়েল ফেয়ার স্পোর্টিং ক্লাব আয়োজিত এবং কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থা অনুমোদিত ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ বুধবার (৭ ডিসেম্বর ২০২২) স্থানীয় ফেদারগাঁও ক্রিকেট মাঠে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন উপদেষ্টা আলাউদ্দীন এর সভাপতিত্বে নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থা সভাপতি লুসিকান্ত হাজং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়জুর রহমান।উপজেলা আইটি অফিসার নাইমুল হাসান।কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ রিপন।কোষাধ্যক্ষ রাসেল আহমেদ।নির্বাহী সদস্য মোঃ আনসার আলী।কালিবাড়ী যুব সংঘ স্পোর্টিং ক্লাবের সদস্য মোঃ আব্দুল আলীম,মঈন উদ্দীন,জৈন উদ্দীন,জুয়েল রানা।৯নং ওয়ার্ড সদস্য চাঁন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ইছকন্দর আলী,রানু বিশ্বাস,রুহুল আমীন,জামাল উদ্দীন,তাজ উদ্দীন,বুরহান উদ্দীন,লিয়াকত আলী সহ প্রমুখ।


কোম্পানীগঞ্জে ফেদারগাঁও ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here