
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার সাবেক সংগ্রামী সফল সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলুর আমন্ত্রণে উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে নিয়ে এক মিলনমেলা,,সংবর্ধণা ও নৈশভোজের আয়োজন করা হয়।
বুধবার (০৭ ডিসেম্বর) রাত ৮ ঘটিকায় জিম্মি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়৷
মিলনমেলা,সংবর্ধণা ও নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বড়লেখা উপজেলা শাখার সাবেক অর্ধ শতাধিক নেতৃবৃন্দ ও সংবর্ধিত অতিথিবৃন্দ।
সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা হানিফ পারভেজের উপস্থাপনায় সাবেক সভাপতি আবু আহমদ হামিদুর রহমান শিপলু এমন ভিন্নধর্মী আয়োজন করার জন্য নেতৃবৃন্দ নিজ নিজ অনুভূতি প্রকাশকালে শিপলুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।













