সারা দেশব্যাপী বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

0
326

মোহাম্মদ হাসান,কুড়িগ্রাম (নাগেশ্বরী) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুন সন্ত্রাস বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ শনিবার সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলিগের সাধারন সম্পাদক মোস্তফা জামান। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাইটার প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম লাল, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব, ফাইজুল ইসলাম, পৌরা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন ভেন্ডার সাধারণ সম্পাদক আব্দুল হাই ভুট্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন বিএনপি জামায়েতের কোন নেতা কর্মীকে মাঠে নামতে দেয়া হবে না। যে কোন মুল্যে তাদেরকে প্রতিহত করতে আমাদের মাঠে থাকতে হবে। তারা আরো বলেন, বিএনপি জামায়েতের লোকজন যাতে মাথাচাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নাগেশ্বরী পাঁচতলা ভবনের সামন থেকে কাজী মার্কেট দিয়ে পাটহাটি, কলেজ মোড় দিয়ে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে শেষ হয়। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সারা দেশব্যাপী বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে নাগেশ্বরী উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here