আমতলীতে দোয়া ও স্মরন সভা অনুষ্টিত

0
656

মোঃ নাঈম বিল্লাহ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রতিষ্ঠাতা,জমিদাতা, বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি, আমতলী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ বি এম আছমত আলী আকন এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও স্মরন সভা মাদ্রাসা মিলনায়তনে সোমবার সকাল ১০ টায় মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দোয়া ও স্মরন সভায় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম. বরগুনা জেলা পরিষদ সদস্য মো. আহুরুজ্জামান আলমাস খান, আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান , মহিলা ভাইস চেয়ারম্যন তামান্না আফরোজ মনি,সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা একেএম সামসুদ্দিন সানুসহ মাদরাসার শিক্ষক ছাত্র/ছাত্রী ও গন্যমান্য ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।


আমতলীতে দোয়া ও স্মরন সভা অনুষ্টিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here