লালমোহনে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র বিদ্যুৎ শট খেয়ে নিহত

0
262

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা:

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর ২ নং ওয়ার্ড খান বাড়ির ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র মোঃ রাফিন দেবীর চর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলা করতে যেয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়।

বুধবার সকাল ৯টায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
রাফিন বদরপুর ২নং ওয়ার্ড (দেবীর চর বাজারের) মোঃ রোমান এর ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৯টারদিকে রাফিন মাদ্রাসায় পড়তে গিয়ে ওই মাদ্রাসার ছাদে উঠে। অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। খবর পেয়ে লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


লালমোহনে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র বিদ্যুৎ শট খেয়ে নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here