
জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা:
ভোলার লাহমোহনের ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নজরুল মৃধা গংদের বিরুদ্ধে।
উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মৃধা বাড়িতে মঙ্গলবার সকাল ১০ টার সময় এঘটনা ঘটে।
জানা যায়, ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তার বসত বাড়ি ৯নং ওয়ার্ড মৃধা বাড়িতে তাদের ডোবা জমিতে মাটি দিয়ে ভরাট করতে গেলে একই বাড়ির প্রভাবশালী নজরুল মৃধা গংরা বাঁধা প্রদান করে পরে হুমায়ুন কবির গংরা ফয়সালার কথা বললে তা না মেনে নজরুল মৃধা, নোমান,জুয়েল, জয়নব বিবি,সায়েমা আক্তার সহ কয়েকজন মিলে প্রধান শিক্ষক হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি মারপিট শুরুকরে তার ডাকচিৎকারে তাকে উদ্ধার করতে আঃ মতিন মৃধা ও আলী আকবর মৃধা এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে ও দেশি অস্ত্র টেটা দিয়ে কুপিয়ে রক্তাক্তা গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
এতে ৩ জনের মধ্যে আঃ মতিন মৃধার অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। আহত আলী আকবর জানান হামলা মারপিটের সময় তার সাথে থাকা নগদ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির জানান, নজরুল মৃধা গংরা আমাদের জমি জমা জবর দখল করে ভোগ দখল করে আসছে। আমারা সে ব্যপারে কথা বললে মিথ্যা মামলা হামলা সহ বিভিন্ন ধরনের হুমকিধামকি ভয়ভীতি প্রদর্শন করে আসছে তারা কোন রকম এলাকার বিচার ফয়সালা মানেনা এখন আবার আমাদের জমিতে মাটি দিয়ে ভরাট করতে আসলে আমাদেরকে দেশি অস্ত্র দা,ছেনি,টেটা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে, আমারা এ ঘটনার ন্যায় বিচার দাবি করছি।
অপরদিকে অভিযুক্ত নজরুল মৃধা উল্টো অভিযোগ করে জানান, তাদের উপর হামলা করে তাদে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় আঃ মতিন গংরা ৷
প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় এলাকার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।













