
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলাধীন পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন সময় অবসরে যাওয়া সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিনসহ ১৩ জন শিক্ষক এবং কর্মচারীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে ১৯৯৫ সাল থেকে অত্রপ্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা প্রথম বিভাগে এবং পরবর্তী GPA-5 পেয়ে কৃতিত্ব অর্জন করেছে তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আবু জাফর হাওলাদার, চেয়ারম্যান বড় বিঘাই ইউনিয়ন পরিষদ। উদ্ভোধনী বক্তব্য পেশ করেন, পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.বি. এন. মশিউর রহমান (বাবুল মাস্টার)৷ তিনি তার বক্তব্য বলেন,জনতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠাকাল থেকে যারা এখন পর্যন্ত প্রতিষ্ঠানে কল্যাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিদ্যালয়টি বর্তমানে তিন তলা বিশিষ্ট ভবন রয়েছে উল্লেখ করে এম রহমান বলেন, বড়বিঘাই ইউনিয়নে কোনো জেনারেলের কলেজ নেই। প্রতি বছর বড়বিঘাইর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করে উচ্চমাধ্যামিক পড়ার জন্য প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করে পটুয়াখালী জেলা শহরে যেতে হয় শিক্ষার্থীদের অথবা পাশের ইউনিয়নে যেতে হয়। যা বড়বিঘাইর শিক্ষার্থীদের এবং অবিভাবকদের ভোগান্তিতে ফেলে। তাই পূর্ববড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়টি কলেজিয়েট করা প্রচেষ্টা চলছে বলে তিনি জানান। যদি বিদ্যালয়টি কলেজ রূপান্তর করা যায় তাহলে বড়বিঘাই বাসির ভোগান্তি দূর হবে।
বিদায়ী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল মতিন, সাবেক সহকারী শিক্ষক, আবদুল আজিজ, আবদুল হাই, আবদুল জব্বার হাওলাদার, আজাহার উদ্দিন, নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আবদুল মোতালেব গাজী, সুলতানা আহমেদ, আবদুল লতিফ, এবং অফিস সহকারী মোঃ নুরুল ইসলাম গাজী, দপ্তরি অমূল্য চন্দ্র, নৈশ্য প্রহরী মোঃ ইউনুছ পহলান।
কৃতি শিক্ষার্থীদের এবং বিদায় শিক্ষকদের মধ্যে থেকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন অনেকে তখন তারা স্মৃতিচারণ করতে গিয়ে কান্না ভেঙ্গে পড়ে এতে অনুষ্ঠানে হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সহকারী শিক্ষকগণ। এছাড়া অত্রপ্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ রানৈতিক নেতৃত্ববৃন্দ।
মাস্টার মোঃ আল আমিন দফাদার এর সঞ্চালনয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোসাঃ নাসিমা আক্তার, সভাপতি পূর্ব বড়বিঘাই জনতা মাধ্যমিক বিদ্যালয়।













