১০ দিনে ঢাকা ছেড়েছে ১ কোটির বেশি সিমকার্ড ব্যবহারকারী

ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২৪ জুলাই পর্যন্ত ১ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৮৭ টি সিমকার্ড ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ রবিবার (২৫ জুলাই) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি। স্ট্যাটাসে তিনি লিখেন, মোবাইল সিমের ঢাকা আসা যাওয়ার সর্বশেষ পরিসংখ্যানটি একটু আগে পেলাম। মজার বিষয় হলো ২৪ জুলাই ঢাকা আসা অনেক কমেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়াও রয়েছে।

মন্ত্রীর পোষ্ট করা ছবিতে দেখা যায় চারটি অপারেটর গ্রামীণফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি করা। এতে ১৫ থেকে ২৪ জুলাই পর্যন্ত গ্রামীণফোন লিমিটেডের মোট ৫৪ লাখ ৯৫ হাজার ১২ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২৪ লাখ ৪২ হাজার ১৫০, ২৯ লাখ ৮৫ হাজার ৯৬৫ ও ৪ লাখ ৮৮ হাজার ১৬০ জন সিমকার্ড ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন। মোট হিসাব করলে গ্রাহকের সংখ্যা দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৮৭ টি সিম।

এদিকে ফেরার হিসেবে দেখা যায়, ঈদের পর থেকে গত তিন দিনে (২২-২৪ জুলাই) ২১ লাখ ৮ হাজার ২৬৮ জন সিম ব্যবহার কারী ঢাকায় ফিরেছেন। এর মধ্যে গ্রামীণফোন লিমিটেডের মোট ৮ লাখ ৯৭ হাজার ৯৬ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ৫ লাখ ৩৬ হাজার ৭, ৫ লাখ ৭১ হাজার ৫০১ ও ১ লাখ ৩ হাজার ৬৬৪ জন সিমকার্ড ব্যবহারকারী ঢাকায় ফেরত এসেছেন।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করে না বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন। গত ঈদুল ফিতরের সময়ে এক কোটি মানুষের বেশি মোবাইল গ্রাহক ঢাকা ছেড়ে যায়।

 


১০ দিনে ঢাকা ছেড়েছে ১ কোটির বেশি সিমকার্ড ব্যবহারকারী

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here