মাদারীপুরে ব্যবসার দ্বন্দ্বে ৪ জনকে কুপিয়ে জখম

0
101

ক্রইম রিপোর্টার মাদারীপুর:

মাদারীপুরে ব্যবসার দ্বন্দ্বে ৪ জনকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষরা। রবিবার সকালে সদর উপজেলার মহিষেরচর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এতে আহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জামাল হাওলাদার (৬৫), শাহীন হাওলাদার (৩৭), সোহেল হাওলাদার (৩৫), শিহাব হাওলাদার (২০)। গুরুতর অবস্থায় জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসা করে আসছিলেন পারভেজ খাঁ ও শাহীন হাওলাদার। গত শনিবার শাহীন হাওলাদার একই জায়গায় নতুন আরেকটি ড্রেজার বসালে ক্ষিপ্ত হয়ে পারভেজ খাঁ ও তার ভাই শাওন খাঁ তাদের লোকজন নিয়ে ড্রেজারের পাইপ ভেঙে ফেলেন। তখন বাধা দিতে গেলে ড্রেজার ব্যবসায়ী শাহীন হাওলাদার ও সোহেল হাওলাদারকে কুপিয়ে যখম করেন তারা।

এই ঘটনায় জেরে আজ রবিবার সকালে দ্বিতীয় দফায় শাহীন হাওলাদারের পক্ষের জামাল হাওলাদার ও শিহাব হাওলাদারের ওপর আবারো হামলা করেন পারভেজ খাঁ ও শাওন খাঁ। এসময় তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করেন তারা। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তাদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে গুরুতর অবস্থায় জামাল হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পারভেজ খাঁকে আটক করা হয়েছে।


মাদারীপুরে ব্যবসার দ্বন্দ্বে ৪ জনকে কুপিয়ে জখম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here