বড়লেখায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
269

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়নে অনুষ্টিত বর্ধিত সভার ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকার সময় দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক অনুপম দাস রাহুলের সঞ্চালনায় ও আহব্বায়ক সামছুল ইসলাম শিহাবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন।

ক্বোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সায়ফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেহান পারভেজ রিপন,সহ – সম্পাদক হানিফ পারভেজ প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন,মাসুম আহমদ, গৌছ উদ্দিন শুভ,এম.তারেক হাসনাত,চমক দাস,আজিম মাহমুদ, মারুফ আহমদ,মুক্তাদিরুল হক মুন্না, জাহেদ আহমদ শাহিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।


বড়লেখায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here