
মোঃ আজাদ মোল্লা,নিজস্ব প্রতিনিধি ঢাকা:
লালমোহন ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের বৈতরণী পার হতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আওয়ামী। আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগের একমাত্র আস্থার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
২৪ ডিসেম্বর সকালে বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলনে যোগদানের পূর্বে রাজধানীতে নিজ এলাকার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ২২ তম সম্মেলনে যোগদানের লক্ষ্য লালমোহন তজুমুদ্দিনের প্রায় দশ সহস্রাধিক নেতাকর্মীদের একটি বিশাল মিছিলে নেতৃত্ব দেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন, এমপি।
উল্লেখ্য, নিজ নির্বাচনী এলাকার ন্যায় রাজধানীতেও দলের যে কোন কর্মসূচিতে এমপি শাওনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর যোগদান রাজধানী বাসীসহ দলীয় শীর্ষ নেতৃত্বের দৃষ্টি কারেন এমপি শাওন।













