রায়পুরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

0
88

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী রায়পুরায় সড়কের পাশে খেলাধুলার সময় ব্যাটারি চালিত অটো (রিক্সা) গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

উপজেলা চানপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামে বেলা ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আর এ ঘটনায় গাড়িটি পরে জব্দ করা হয়।

নিহত সোহান মিয়া (৯) উপজেলা চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের সবুজ মিয়ার ছেলে।

নিহতের মা শিমুলি জানান, আমার ছেলে সোহানকে প্রতিদিনের মতো দুপুরের দিকে গোসল করানোর পরে অন্য সন্তানগুলোকে গোসল করাতে গেলে হঠাৎ শুনতে পান তার ছেলে সোহান মিয়া গাড়ির সাথে দুর্ঘটনায় মারা যান।

এসময় রায়পুরা থানার উপপরিদর্শক মুরাদ হাসান জানান, নিহত সোহান মিয়ার দুর্ঘটনার কথা শুনে আমি ঘটনাস্থলে পরিদর্শন করে যা দেখেছি। এটি একটি দুর্ঘটনা। তবে নিহতের পরিবার যদি অভিযোগ দেন। তাহলে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


রায়পুরায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here