
উদয় চন্দ্র রায়,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সরক দূর্ঘনার স্বীকার বালু ভর্তি ট্রাক। হতাহতের সংখ্যা শূন্য।
২৮ডিসেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় দেবীগঞ্জ ৪র্থ চীনমৈত্রী সেতুর নিচ থেকে বালুভর্তি ট্রাক নিয়ে রংপুর যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটে।
জানা যায় ট্রাকটি দেবীগঞ্জ চীনমৈত্রী সেতুর নীচে বালুর পয়েন্ট থেকে বালু নিয়ে রংপুরে যাওয়ার পথে দেবীগঞ্জ চৌরাস্তার ট্রাফিক গোলচত্বর নামক স্থানে ভাউলাগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল আসতে দেখে ট্রাক চালক। তৎক্ষনাৎ মোটরসাইকেল আরোহী নিশ্চিত সংঘর্ষের সম্ভাবনা আছে ভেবে ট্রাক চালক সেই মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দেবীগঞ্জ ট্রাফিক গোলচত্বরের ছাতাটিকে ধাক্কা দেন।সাথে সাথেই ট্রাফিক চত্বরের গোল ছাতাটি ভেঙ্গে যায় এবং ট্রাকের গতিরোধ হয়, বেঁচে যায় মোটরসাইকেল আরোহী। এঘর্টনায় ট্রাক আরোহী জানান, আমি চীনমৈত্রী সেতু থেকে ট্রাক ভর্তি বালু নিয়ে রংপুর এর উদ্দেশ্যে যাচ্ছিলাম, মোটরসাইকেল আরোহী হঠাৎ করেই বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গোল চত্বরের সামনে এসে ব্রেক করে তাই আমি তৎক্ষনাৎ মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে ট্রাফিক গোল চত্বরের ছাতাটিকে লাগিয়ে দেই।
ঘর্টনার সত্যতা যাচাইয়ে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম কাজ করছে।












