
সম্রাট টিপু সুলতান,বিশেষ প্রতিনিধি ঝিকরগাছা যশোর:
২৮/১২/২২ ইং সন্ধ্যা ৭ টার দিকে জাতীয় শ্রমিকলীগ ঝিকরগাছা উপজেলা শাখার ১১টি ইউনিয়ন কমিটির “আলোচনা সভা ও পরিচিতি সভা” অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধাদের জেনারেল অবঃ ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোস্তাফিজুর রহমান মুসা,
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সেলিম রেজা।
সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিকদের আহ্বায়ক জাহাঙ্গীর সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ন-আহবায়ক মাহবুর হাসান বরি।











