
কাজী মাহতাব উদ্দিন,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের স্থায়ী বাসিন্দা মাওলানা ইদ্রিস ফরাজী নামের তরুণ উদ্যোক্তার। তিনি দীর্ঘ দিন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির পিছনে ছোটাছুটি করে উদ্যোক্তা হওয়ার চিন্তা করেন। সেখান থেকে উদ্যোক্তা হওয়ার পথ চলা। মাওলানা ইদ্রিস ফরাজী ইতিপূর্বে মসজিদে ইমামতি ও নূরানী মাদ্রাসা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
গত ফেব্রুয়ারি মাসে তার পাশের ছোট বিঘাই ইউনিয়নে ৬৩ শতাংশ জমির ওপর মাওলানা ইদ্রিস ফরাজী গড়ে তোলেন থাই আপেল বড়াইর বাগান। প্রথমে তিনি লেবুর বাগান করতে চেয়ে ছিলেন। পরে ইউটিউবে ঘাটাঘাটি করে বড়াই বাগান করার সিদ্ধান্ত নেন তিনি। বাগানে বর্তমানে ৪০০ শত বড়াই গাছ রয়েছে যার প্রতিটি গাছে বড়াই ধরেছে
মাওলানা ইদ্রিস জানান, দশ মাসের ব্যাবদানে গাছে ফল ধরেছে। যদি বাজারে বড়াই দাম মোটামুটি ভালো থাকে তাহলে আট লাখ টাকা ইনকাম করা সম্ভব তার বাগন থেকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রতিদিন বাগানটি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। এমনকি জেলা শহর পটুয়াখালী থেকে বড়াই কিনতে ও বাগান দেখতে লোক যাচ্ছে মাওলানা ইদ্রিস ফরাজীর বাগানে। ইদ্রিস ফরাজী সরকারি সাহায্য সহযোগিতা পেলে তিনি আরো ফল ফলাদির বাগান গড়ে তুলতে চান।













