ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

0
251

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা:

লালমোহনে জমি বিরোধের জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরভুতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চরভুতা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ সামছল হক ও নুরে আলমদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলে আসছে। সামছল হক পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক হয়ে জমি ভোগদখল করে আসছেন। উক্ত জমি জোরপূর্বক করার জন্য নুরে আলম গংরা পায়তারা দিতে থাকে।

বিভিন্নভাবে তারা সামছল হক ও তার পরিবারের লোকজনকে হয়রানি করেন। ঘটনার দিন ২৬ ডিসেম্বর বেলা অনুমান ২টা থেকে নুরে আলম গংরা লোকজন নিয়ে এসে জোরপূর্বক সামছল হকের সৃজিত ধান কাটতে থাকে। খবর পেয়ে বেলা অনুমান ৩টার দিকে সামছল হক ও তার স্ত্রী হাওয়া বিবি এসে বাধা দেয়। এসময় নুরে আলম, মোসলেম, আলমগীর, রফিক, ফারুক, সিরাজ, নান্নুসহ আরো লোকজন মিলে তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে ধান নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের লালমোহন হাসপাতালে ভর্তি করে। এর আগে ২০২১ সালের ১৪ ডিসেম্বর আলমগীর, জাহাঙ্গীর, কবির, আকতার, করিমসহ আরো লোকজন মিলে হাওয়া বিবি ও তার স্বামী সামছলকে পিটিয়ে আহত এ জমি থেকে তাদের উৎপাদিত ধান কেটে নিয়ে যায়। এভাবে পরিবারটির উপর বছরের পর বছর এরকম অমানুষিক নির্যাতন করে এবং তাদের দখলীয় জমির ফসল নিয়ে যায়।

হাওয়া বিবি জানান, হরিগঞ্জ মৌজার এসএ ৩৭৭ ও ০৬ খতিয়ানের মোট ১১ একর ৯৩ শতাংশ জমির মধ্যে ৬৯ শতাংশ জমি নিয়ে বিরোধ। এ জমি আমাদের দখলে। আমার স্বামী পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। এলাকায় একাধিকবার সালিশ ব্যবস্থা হলেও তারা মানে না। আদালতে মামলা চলে। আমরা ন্যায় বিচার দাবি করি।


ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে ২জনকে পিটিয়ে আহত করার অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here