প্রেমের টানে হিন্দু সম্প্রদায়ের মেয়ে ও মুসলিম পরিবারের ছেলে পলায়ন অতঃপর বিয়ে।

0
317

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নে সাগরিকা দাস (২৩) নামের সনাতন ধর্মের এক যুবতী ধর্মান্তরিত হয়ে মুসলিম যুবককে আবুল হাশেম কে বিয়ে করেছেন।

সাগরিকা দাস হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামের শ্রী গোপেন্দ্র দাসের মেয়ে। গত ২০ ডিসেম্বর সাগরিকা দাস কোর্টে গিয়ে ধর্মান্তরিত হয়ে সুমাইয়া আক্তার সুমি নামে পরিচিত হয়ে ১ জানুয়ারি/২০২৩ ইং কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের শাহ আলম মিয়ার পুত্র আবুল হাশেম (২২) কে কোর্টে বিবাহর ঘোষণা দিয়ে এফিডেবিট করে বিয়ে করেন। ঘোষণা উল্লেখ্য করা হয় যে তারা উভয়েই প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী। ভালো-মন্দ বোঝার ক্ষমতা তাদের রয়েছে। সাগরিকা দাস ধর্মান্তরিত হওয়ার পর এফিডেভিটে উল্লেখ করেছেন যে, জেনে বুঝে ও স্বজ্ঞানে আমি হিন্দু ধর্ম ত্যাগ করি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী ধর্মীয় বিধি-বিধানে আকৃষ্ট হয়ে গত ২০ ডিসেম্বর/২২ ইং কোর্টে গিয়ে ঘোষণা দিয়ে ধর্মান্তরিত হই এবং ১ জানুয়ারি/২৩ ইং নোটারি পাবলিক এর মাধ্যমে মুসলিম ছেলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। একই দিনে মসজিদের ইমামের কাছে পবিত্র কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি এবং তিন লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া রেজিস্ট্রির মাধ্যমে আবুল হাশেমকে বিয়ে করি। সাগরিকা দাস ( সুমাইয়া আক্তার সুমি) সাংবাদিকদের কে জানান ফেসবুকে তাদের পরিচয় ঘটে। ‌ পরবর্তীতে দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এরই সুবাদে সে ধর্মান্তরিত হয়ে নিজ ইচ্ছায় আবুল হাশেমকে বিয়ে করি। আবুল হাশেম ও জানান তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি এবং সংসার করতেছি।এ বিষয়ে ঐ ইউনিয়নের চেয়ারম্যান সাথে কথা বলে জানা গেছে বিষয়টি শুনেছি তারা সামাজিক ভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে‌।


প্রেমের টানে হিন্দু সম্প্রদায়ের মেয়ে ও মুসলিম পরিবারের ছেলে পলায়ন অতঃপর বিয়ে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here